Post Image

বাংলা গানের ইতিহাস - দ্বিতীয় পর্ব


বাংলা সিনেমার গানঃ

বাংলা সিনেমায় প্রথম নেপথ্য/প্লে ব্যাক শুরু হয়েছিল ভাগ্যচক্র (১৯৩৫ সালে) ছবিতে। তারপর থেকে বাংলা সিনেমাতে গান অপরিহার্য হয়ে ওঠে। সত্যজিত রায়ের সিনেমাতেও গানের বিশেষ ভূমিকা ছিল। সত্যজিত রায়ের ছবির সঙ্গীত পরিচালক ছিলেন।

> রবিশঙ্কর - পথের পাঁচালি, অপরাজিত

> বিলায়েত খাঁ- জলসাঘর

> সত্যজিত রায় -নিজের বাকি সব ছবি

শুধু সত্যজিত রায় নয়, খ্যাত অখ্যাত সকল বাংলা চিত্রপরিচালক তাদের ছবিতে গানের প্রয়োগ করেছেন। বাংলা সিনেমার গানের ধারা আজও অব্যাহত রয়েছে।

বাংলা ব্যান্ডের গানঃ

তরুন প্রজন্মের শ্রোতাদের কাছে ব্যান্ডের গান খুবই জনপ্রিয় বর্তমানে 'ভূমি', "চন্দ্রবিন্দু" কালপুরুষ' প্রভৃতি ব্যান্ডগুলি বাংলা তথা ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেছে। ব্যান্ডের গানের ইতিহাসটি এইরকম -

 

বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড - মহীনের ঘোড়াগুলি

» নেতা- গৌতম চট্টোপাধ্যায়

» প্রথম আালবাম -সংবিগ্ন পাখিকুল কলকাতা বিষয়ক গান

» দ্বিতীয় অ্যালবাম - .. . বা অজানা উড়ন্ত বস্তু

 

বাংলা লোকসঙ্গীতঃ

 

বাংলা গানের প্রাণ লুকিয়ে আছে লোকসংগীতের সুরে। বাংলার লোকসঙ্গীতের প্রধান প্রধান ধারাগুলি হল-

*জারি - জারি কথার অর্থ ক্রন্দন'

*সারি - মাঝিমল্লারা সারিবদ্ধভাবে যে গান গায়

*ভাটিয়ালি - মাঝিমল্লাদের একক গান

*ঝুমুর - পুরুলিয়া সহ সমগ্র (ছোটনাগপুর)

*বাউল, ফকির, মুর্শিদি - পশ্চিমবঙ্গ বাংলাদেশে

পরিশেষে বলা দরকার, বাংলা গানের ইতিহাস একটিমাত্র পৃষ্ঠায় বলা কখনো সম্ভব নয়।

EiAmi.com